ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কয়েকজন যুবক এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তাদের দেওয়া তথ্যমতে, গত বুধবার আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ঘটনার দিন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠান। দোকানে যাওয়ার সময় স্থানীয় যুবক জাকারিয়া, অনিকসহ তিনজন ওই কিশোরীকে ডেকে পাশের একটি ভবনের পাঁচতলায় নিয়ে যায়। সেখানে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন

বিষয়টি কাউকে জানালে কিশোরীর বাবা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই কিশোরী কিছু না বললেও দুইদিন পর সে গুরুতর অসুস্থ পড়লে তার মাকে বিষয়টি জানায়। এরপর কিশোরীর পরিবার তাকে  হাসপাতালে ভর্তি করে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী ওই কিশোরী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক পরীক্ষা নিরিক্ষার রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad