নেত্রকোণায় সাংবাদিক হত্যা: জড়িতদের শনাক্তে কাজ করছে এসআরবি

নেত্রকোণায় সাংবাদিক হত্যা: জড়িতদের শনাক্তে কাজ করছে এসআরবি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে এসআরবি-১৪। এ জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

শুক্রবার বিকালে শেরপুর শহরের গোপাল জিউর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদ রানা।

তিনি বলেন, শেরপুরের ১৬৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যরা টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

মু. মাসুদ রানা বলেন, শেরপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় তিনটি উপজেলা দিয়ে প্রায়ই মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য প্রবেশ করে। দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ সময় জামালপুর এসআরবি-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদসহ এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad