সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কৃষিমন্ত্রী

সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কৃষিমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কুমিল্লার ইতিহাস হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস। যুগে যুগে কিছু অসাধু ব্যক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও সচেতন মানুষের কারণে সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। পূর্বপুরুষরা পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় একসঙ্গে বসবাস করেছেন। আগামী প্রজন্মের জন্য তেমনই শান্তিপূর্ণ বাংলাদেশ রেখে যেতে হবে।’

আরও পড়ুন

ধর্মের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো ধর্মই অন্যায় সমর্থন করে না। সব ধর্ম মানুষকে ন্যায়, মানবকল্যাণ ও শান্তির শিক্ষা দেয়। ধর্মকে বিভেদের মাধ্যম নয়, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বন্ধন হিসেবে গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের বিপুল উপস্থিতি ও আয়োজনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হওয়ারই প্রতিফলন। সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রেখে অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad