শিবচরে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতারা

শিবচরে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতারা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুর জেলার শিবচর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ইউনিয়ন শাখার সহ-সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাতে তাকে আটক করে পুলিশে দেয় তারা। আটক যুবলীগ নেতার নাম শহিদ মাতুব্বর। তিনি উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়ন শাখার সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে তাকে আটক করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, শহিদ মাতুব্বরের মোবাইল ফোনে নাশকতাসংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি পাওয়া গেছে। এ ছাড়া তার ব্যক্তিগত ফেসবুক পেইজে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও প্রকাশ করা হয়েছে।

শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর বেপারী বলেন, ‘দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের যুবলীগ নেতা শহিদ মাতুব্বর নাশকতার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দুই দিন ধরে তাকে পাঁচ্চর ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বুধবার রাতে স্থানীয় নেতাকর্মীরা যুবলীগের ওই স্থানীয় নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad