রাজধানীতে বাসা থেকে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে একজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড় এলাকার একটি বাসা থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের বাবার নাম আব্দুল জলিল। তার বাসা শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, এদিন পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলির একটি বাসা থেকে ওই ব্যক্তির মরেদহ উদ্ধার করা হয়। সেখানে পরিবার নিয়ে থাকতেন তিনি।

তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad