রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন এবং চালকসহ আরও দুজন আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে শ্যামপুর বাজারের ইকোপার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদ (৫২) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভালাশপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ওবায়দুল্লাহর ছেলে।

তিনি বর্তমানে রাজধানীর কদমতলী এলাকার পলাশপুরে বসবাস করতেন এবং ভ্যানে করে জামাকাপড় বিক্রি করতেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা সোয়াইব মোর্শেদ জানান, মালামাল কিনতে কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় করে কেরানীগঞ্জ যাচ্ছিলেন ফরিদ।

পথে শ্যামপুর বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় ইয়ামিন (৩০) নামে আরেক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

কদমতলী থানার উপপরিদর্শক মুসাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

তিনি জানান, আহত চালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং অন্য আহত যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad