সচিব পদে রদবদল, বাতিল হলো আগের কিছু সিদ্ধান্ত

সচিব পদে রদবদল, বাতিল হলো আগের কিছু সিদ্ধান্ত
Advertisement
Advertisement

একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর মধ্যে এক সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে আরও দুই সচিবকে সংযুক্ত করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ছয়টি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

জারি করা প্রজ্ঞাপনগুলো থেকে জানা গেছে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুল নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করার আদেশ থেকে সরে আসা হয়েছে। সেই সঙ্গে নতুন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কর্মকর্তাকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগের আদেশাধীন হিসেবে ছিল।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ মার্চ কানিজ মওলাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করার আদেশ হয়েছিল। সেটি বাতিল করে নতুন এ নিয়োগ দেওয়া হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আলাদা ছয়টি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad