মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর
Advertisement
Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার সকালে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও জোরদার করতে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ইংল্যান্ডের ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর