মোহাম্মদপুরে চিকিৎসকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদপুরে চিকিৎসকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোহাম্মদপুরে এক চিকিৎসকসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএনসি। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন এলাকা থেকে এক চিকিৎসকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় তাদের কাছ থেকে ১,০৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ডা. নাফিস সাদিক (৩০) ও জেনেভা ক্যাম্পের মাদক কারবারি মো. সাজাহান (২৫)।

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাময়িকভাবে নিয়োজিত দুই পুলিশ সদস্যের টিম বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর