মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ
জব্দ করা সিমেন্ট এবং সার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা এসব সিমেন্ট ও সার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক দাম এক লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad