মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘২৪ চলবে’: জামায়াত আমির

মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘২৪ চলবে’: জামায়াত আমির
১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। রোববার দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘২৪ এখনো চলছে। ১৮ কোটি মানুষের যতদিন পর্যন্ত মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত ২৪ চলবে।’

রোববার দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় জামায়াত আমির বলেন, ‘আপনারা জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায়, তবে আল্লাহর ওপর ভরসা করে সমান পরিমাণ জবাব দেবেন। অবশ্যই জবাব দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন।’

তিনি আরও বলেন, ‘যদি দেখেন প্রশাসন কিছু করছে না এবং সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে গেছে, তখন আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এটা প্রতিহত করা।’

নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকার যুবকদের ক্ষেত্র ও যোগ্যতা অনুসারে কাজ তাদের হাতে তুলে দেব।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা প্রত্যেক যুবক-যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব।’

বক্তব্য শেষে জামায়াত আমির শেরপুরের তিনটি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে সবার কাছে ভোট চান।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন এই জনসভাকে কেন্দ্র করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন শেরপুরের তিনটি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনের হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নুরুজ্জামান বাদল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সামিউল ফারুকী, সাবেক জেলা আমির শাহাদাৎ হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সভাপতি লিখন মিয়াসহ জেলা, উপজেলা জামায়াত ও বিভিন্ন অঙ্গদলের এবং ১১ দলীয় জোট নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর