মানবপাচার মামলায় গ্রেপ্তার লে. জে. (অব.) মাসুদ

মানবপাচার মামলায় গ্রেপ্তার লে. জে. (অব.) মাসুদ
মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আলোচিত সাবেক সেনাকর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে সোমবার রাতে মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রভাবশালী এই সেনা কর্মকর্তা পরবর্তীতে ফেনী-৩ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ডিবি প্রধান জানান,  মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টিসহ মোট ১১টি মামলা আছে। প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর