ঢাকার ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকার ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের পর প্রথম দিনই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর