মাগুরায় ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা  

মাগুরায় ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা  
মাগুরায় পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্থ অফিস কক্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাগুরা সদর উপজেলায় গত রাতে পেট্রোল বোমায় ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের কম্পিউটারসহ কিছু জরুরি কাগজপত্র পুড়ে গেছে। কারা পেট্রোল বোমা ছুঁড়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।

সদর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী মাসুদুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা শহরের কেশব মোড় এলাকায় ভূমি অফিসের নিচের তলার জানালা দিয়ে একটি কক্ষে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে গেলে কম্পিউটার, প্রিন্টারসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তবে কভর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে।

এদিকে রাত ৪টার দিকে জেলা রেজিস্ট্রি অফিসেও দলিল লেখকদের তিনটি কক্ষে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।  এতে তারসহ তিন দলিল লেখকের সেরেস্তাসহ অনেক দলিল, স্ট্যাম্প ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্য একটি কক্ষের জানালার পর্দা ও বুক সেলফের আংশিকও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানান, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad