বিয়ে নিয়ে পরিবারের চাপ নেই, ভাগ্যের ওপর আস্থা হিমির

বিয়ে নিয়ে পরিবারের চাপ নেই, ভাগ্যের ওপর আস্থা হিমির
ছবি: ছবি ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। এ বিষয়ে কখনো পরিবারের চাপের মুখে পড়তে হয়নি তাকে। বিয়েকে ভাগ্যের বিষয় মনে করেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে ও পারিবারিক সমর্থন নিয়ে কথা বলেন হিমি। তিনি বলেন, ‘বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার বাবা-মা সব সময় দিয়েছেন। বিয়ে ভাগ্যের বিষয়। আমাদের ভাগ্যে আল্লাহ কী লিখে রেখেছেন, তা আমরা জানি না।’

পরিবারের এমন সমর্থনে নিজেকে ভাগ্যবতী মনে করেন হিমি। তার ভাষ্য, ‘আমি সত্যিই অনেক ভাগ্যবতী। বিয়ে নিয়ে আমার পরিবার কখনো কোনো চাপ দেয় না।’

গত ৪ অক্টোবর জন্মদিন উদ্‌যাপন করেছেন এই অভিনেত্রী। বর্তমানে নতুন নতুন কাজ ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরও পড়ুন

কয়েক বছর ধরে একক নাটকেই বেশি অভিনয় করেছেন হিমি। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরেছেন তিনি। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন সিরিজে তার প্রত্যাবর্তন হয়েছে।

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে হিমি জানান, শেষ কবে এ ধরনের নাটকে কাজ করেছেন, তা ঠিক মনে করতে পারছেন না।

তিনি বলেন, কোনো একক নাটক জনপ্রিয়তা পেলে দর্শকেরা অনেক সময় এর পরবর্তী পর্ব দেখার আগ্রহ প্রকাশ করেন। দর্শকদের এমন আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্মাতারা ধারাবাহিকটি তৈরির উদ্যোগ নেন।

‘প্রথম প্রেমের গল্প’ প্রতি সোমবার ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। গত ১২ অক্টোবর থেকে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচার শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad