বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বদলি স্কটল্যান্ড

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বদলি স্কটল্যান্ড
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে খেলবে স্কটল্যান্ড। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) রাখেনি ভারতের বাইরে ভেন্যু সরিয়ে নেয়ার অনুরোধ। দফায় দফায় বৈঠক, চিঠি চালাচালির পরেও বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। শনিবার ক্রিকবাজ জানিয়েছে, পূর্ব গুঞ্জন অনুযায়ী বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল  ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপাল। আগামী ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি প্রথম তিন ম্যাচের ভেন্যু ছিল কলকাতার ইডেন গার্ডেন্স। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে ম্যাচ ছিল ১৭ ফেব্রুয়ারি। যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জানিয়ে দেয়া হয়েছে, ভারতের খেলতে দল পাঠানো হবে না, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বদলে এই চার ম্যাচে খেলবে স্কটল্যান্ড।

এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তার পাঠানো চিঠি আইসিসির বোর্ডে পৌঁছানোর পর। যেখানে তিনি লিখেছেন আইসিসির নিয়মানুযায়ী বাংলাদেশের ভেন্যু বদল করতে চাওয়ার যৌক্তিকতা নেই। সেই হিসেবে তাদের ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেয়ার সুপারিশ করেছেন তিনি।

ক্রিকবাজের বরাতে জানা গেছে, আইসিসির বোর্ড সদস্যদের পাঠানো চিঠিতে বিসিবির অসহযোগিতার কথাও উল্লেখ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী । যে কারণে বাংলাদেশের বদলি হিসেবে অন্য আরেকটি দল আমন্ত্রণ করা ছাড়া আইসিসির হাতে আর উপায় নেই। আরো জানা গেছে এই চিঠির একটি করে কপি সব সদস্য দেশের বোর্ডেই পাঠানো হয়েছে। অবশ্য আইসিসি থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসার বাকি। ক্রিকেট স্কটল্যান্ড এবং বিসিবি থেকেও জানানো হয়নি কিছু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর