বিভিন্ন আইনজীবী সমিতিতে অভিন্ন প্রবেশ ফি নির্ধারণে হাইকোর্টের রুল

বিভিন্ন আইনজীবী সমিতিতে অভিন্ন প্রবেশ ফি নির্ধারণে হাইকোর্টের রুল
ছবি: বাসস
Advertisement
Advertisement

দেশের জেলা আইনজীবী সমিতিগুলোতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

রুলে দেশের সব জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য পদে আবেদন করতে গিয়ে মাহফুজুর রহমান জানতে পারেন, ৪০ বছর পর্যন্ত আবেদনকারীদের প্রবেশ ফি আড়াই লাখ টাকা। ৪০ বছরের বেশি আবেদনকারীদের জন্য এ ফি সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী শিবলী নোমানী। তিনি আদালতকে জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতিতে সদস্য পদের প্রবেশ ফি ৩০ হাজার টাকার কম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad