বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ
Advertisement
Advertisement

বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

সরকারি ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট মহড়া করবে।

এবছর সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এটিই হবে বিশ্বে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।

বিজয় দিবসের দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে শুরু হবে এই আয়োজন।

এই বিশেষ আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর