প্রধান উপদেষ্টাকে যা জানাতে চায় এনসিপি

প্রধান উপদেষ্টাকে যা জানাতে চায় এনসিপি
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার বিকাল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ তুলে ধরবে।

দলটির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক টাইমস অব বাংলাদেশকে বলেছেন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না করলে নির্বাচন থেকে নিজেদরেকে প্রত্যাহার করে নেওয়ার মনোভাব ব্যক্ত করা হবে প্রধান উপদেষ্টার কাছে। মূলত ইসি কর্মকর্তারা বিএনপির পক্ষে সরাসরি কাজ করছেন বলেও অভিযোগ করা হবে।

আরও পড়ুন

এনসিপি মনে করছে, ইসি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতো তাহলে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি ইস্যুতে বিএনপির ১৭ জন প্রার্থী মনোনয়ন বাতিল হতো। তা ঠেকাতে আপিল শুনানি চলাকালে ছাত্রদল ইসিকে চাপে রাখতে আন্দোলন করছে। এ ছাড়া বিএনপির পক্ষ ইসিকে চাপ দিয়েও এসব প্রার্থীদের মনোনয়ন বৈধ করেছে। এসব বিষয় প্রধান উপদেষ্টার নজরে আনতে চায় দলটি।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরও একটি দলকে ক্ষমতায় বসাতে ফের পাতানো নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে বলে এনসিপি কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে জানানোর চেষ্টা করছে।

অবশ্য এনসিপি নির্বাচন পেছাতে এসব তৎপরতা চালাচ্ছে কি না তা নিয়ে ইতোমধ্যেই অনেকেই সন্দেহ করতে শুরু করেছে।

এর আগে, রোববার জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে করেন। প্রতিনিধিদলে ছিলেন, দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad