বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাবার জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নূরে আলম জিকু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামের অপর এক আরোহী গুরুতর আহত হন।

নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে রাত ৮টার জানাজায় যোগ দিতে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। পথে একটি অজ্ঞাতনামা যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর