বাজেট অধিবেশন শুরু আজ

বাজেট অধিবেশন শুরু আজ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার বিকেল ৩টায় শুরু হচ্ছে।

আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবারের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

নতুন বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। এই বরাদ্দ গতবারের তুলনায় ১ লাখ কোটি টাকা বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad