সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে স্বধিীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তি গঠন করে।
দ্রৌপদী মুর্মু আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষা খাতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে সীমান্তের উভয় পাশে নাগরিকদের জন্য বাস্তব সুফল নিশ্চিত করেছি।’
ভারতের রাষ্ট্রপতি আরও উল্লেখ করেছেন, ‘ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
বার্তার তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস ও আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেছেন।


