ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড রডিগার লল্ৎসের সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রডিগার লল্ৎসের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি।

নির্বাচনের তারিখ, সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে জার্মানির রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আশা করি নির্বাচন যথাসময়ে হবে। তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।’

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশার কথা জানান তিনি।

শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ছোটখাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে।’

আরও পড়ুন

এ সময় দেশের অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চান জার্মান রাষ্ট্রদূত। জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে যা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করতে পারেনি।’

জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দু’দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন আঞ্জা কের্সটেনসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad