প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিং নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন সঞ্জয়। এতে লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীকে গালাগাল ও কটূক্তি করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad