পিরোজপুরের তিন আসনের ১৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন দলীয় প্রতীক পেয়েছেন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া এবং ফুটবল প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মিছিল নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যান।


