পাবনায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
নিহত সুরাইয়া | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বিলনলুয়া গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সুরাইয়া খাতুন (১৪)। সে ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। নিহত সুরাইয়া খাতুন একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

পরিবার ও পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। আশপাশের সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরে গত শুক্রবার তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিন সকালে স্থানীয় কৃষকরা বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা মরদেহ দেখতে পেয়ে পান।

আরও পড়ুন

এ সময় স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সুরাইয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি জানান, মরদেহটি হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এদিকে স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad