জীবনের নিরাপত্তা চান স্বতন্ত্রপ্রার্থী পহেল চাকমা

জীবনের নিরাপত্তা চান স্বতন্ত্রপ্রার্থী পহেল চাকমা
Advertisement
Advertisement

আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা আসনের স্বতন্ত্রপ্রার্থী পহেল চাকমা। রোববার শহরের তুগুন রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পহেল চাকমা জানান, শনিবার রাত আটটার দিকে তাকে দু’জন যুবক একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন ওই দুই যুবক। তা না হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পহেল চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের পার্টি থেকে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দেওয়ার কথা বলেছেন। আর পার্টির নির্দেশেই পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন।

পহেল চাকমা আরও জানান, তিনি এই হুমকির কথা জানিয়ে শনিবার রাতেই থানায় জিডি করেছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককেও বিষয়টি জানিয়েছেন।

এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  নাজমা আশরাফী বলেন, স্বতন্ত্রপ্রার্থী পহেল চাকমা নিরাপত্তা চেয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad