পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর আনুমানিক বয়স ২০ বছর।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গা বাজার এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। বিকাল ৪টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad