পাবনায় ট্রাকের ধাক্কায় শিশুসহ বাবা-মা নিহত

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশুসহ বাবা-মা নিহত
পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর থানার ওসি হাসনাত জামান।

নিহতরা হলেন-চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে ও মোটরসাইকেল আরোহী সোহেল রানা (২৮), তাঁর স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)।

ওসি জানান, এদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় বিকেলে একজন মারা গেছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে তারা চাটমোহরে যাচ্ছিলেন। পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা আউলিয়া ও মেয়ে সুমাইয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে মারা যান তিনি।’

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad