পদত্যাগ করলেন বিসিবির আরো এক পরিচালক

পদত্যাগ করলেন বিসিবির আরো এক পরিচালক
বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির ফয়সাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি বিসিবির স্ট্যান্ডিং কমিটির লজিস্টিক ও প্রটোকল বিভাগের চেয়ারম্যান ছিলেন। বিসিবির সর্বশেষ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।

বৃহস্পতিবার পদত্যাগের বিষয়টি তিনি নিজেই টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, পদত্যাগের খবর সত্য। আজ সকালে বোর্ডে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিসিবি থেকে আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন। তার সঙ্গে অন্য কেউ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাইলে ইয়াসির বলেন, ‘আমি শুধু আমারটাই পাঠিয়েছি, বাকিদের বিষয়ে জানি না।’

ইয়াসিরের পদত্যাগের মধ্য দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানো পরিচালকের সংখ্যা দাঁড়ালো তিনে। এর আগে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকের পদ ছাড়েন আমজাদ হোসেন। তারও আগে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর