​নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ খুন

​নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবকের নাম ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫)। পুলিশ জানিয়েছে, তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সোমবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন

দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী বলেন, ‘নিহত মঞ্জু ওরফে বলি এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে সরকারি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা, দুইটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) এবং একাধিক অভিযোগ রয়েছে।’

কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad