জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে ইসি
জামায়াত নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। এতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করে ইসি।

আরও পড়ুন

রোববার কমিশন বৈঠক শেষে জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই ভোটের তফসিল ঘোষণা করবে ইসি। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে। একইদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছে নির্বাচন কমিশন।

এছাড়া বুধ বা বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গেও কমিশনের দেখা করার কথা রয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad