নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নীলফামারীতে আকলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. জিয়াউদ্দিন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের আনোয়ারুল হক (৩৫) ও একই এলাকার ছামিউল ইসলাম শুভ (২৫)। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত আকলিমা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের মৃত আবেদ আলী ও মমতাজ বেগমের ছোট মেয়ে।

আরও পড়ুন

মামলার অভিযোগে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০২০ সালের ১৫ আগস্ট আকলিমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তার স্বামী শরিফুল ইসলাম। চারদিন পর ২০ আগস্ট তিনি আকলিমার কাছে তালাকনামা পাঠিয়ে দেন। এর পরদিন ২১ আগস্ট সকাল থেকে নিখোঁজ হন আকলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে আকলিমার বাবার বাড়ির উত্তর পাশের আব্দুল মান্নানের জমিতে থাকা ৩৩ হাজার ভোল্ট বৈদ্যুতিক টাওয়ারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার বিচারকাজ শেষে সোমবার রায় দেন বিচারক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad