নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার
শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন(ইসি) কাউকে ছাড় দিবে না। এক্ষেত্রে কোনো শোকজ করা হবে না, যে প্রার্থী আচরণবিধি লংঘন করবে, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

সোমবার নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ইসি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, সেখানে জরিমানা এবং যেখানে জেল দেওয়া দরকার, সেখানে ম্যাজিস্ট্রেটরা যথাযথ ব্যবস্থা নিবে।

আরও পড়ুন

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোন পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইসি এই বিষয়ে কঠোর হবে। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করবে।    

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা।

এ সময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।  

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad