নির্বাচনের পরই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প

নির্বাচনের পরই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইরান প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। জাতিসংঘে উপস্থিত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এবং যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধার হওয়া শক্তির প্রশংসা করে তিনি ভাষণ শুরু করেন। ট্রাম্প দাবি করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র আজ আরও শক্তিশালী।

ট্রাম্প বলেন, ‘আমেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের ঘুরে দাঁড়াতে এবং আগের চেয়ে আরও ভালো একটি দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, নাকি আমি ইসলামিক রিপাবলিককে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেব?’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই থাকবে না? তবে আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ তা না করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।’

ট্রাম্প বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য ইরান অপেক্ষা করছে। তিনি বলেন, ‘তারা যা বুঝতে পারছে না তা হলো, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’

তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে বিপুল ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad