নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশটি ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজন করা হয়।

নির্বাচনী সমাবেশে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন গোলাম পরওয়ার।

ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, যারা নির্বাচনকে অস্থিতিশীল করে তৃতীয় কোনো পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি নির্বাচনী প্রচারকালে নারী হয়রানি ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া তিতাস শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় নির্বাচনী সংগীত পরিবেশন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad