চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে বুধবার দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হবে।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে।
আইভ্যাকের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুপুর ২টায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে।

যে আবেদনকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দুপুরে সময় নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তী কোনো তারিখে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলেও নিশ্চিত করা হয় বিবৃতিতে।
এদিকে বুধবার ৩টার দিকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির রামপুরা ব্রিজ থেকে পদযাত্রায় হাইকমিশনের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


