মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে নিখোঁজের এক দিন পর কিশোরের মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে নিখোঁজের এক দিন পর ফয়সাল ঢালী (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার জানিয়েছে, বুধবার দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয় ফয়সাল। বিকালে ফুলতলা রোডের পাশে ইজিবাইক পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় ঘটনাস্থলের পাশে ইজিবাইকের একটি ব্যাটারি পাওয়া গেলেও বাকি তিনটি ছিল নিখোঁজ। পরে নিহতের মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল ইসলাম বলেন, ‘ইজিবাইক ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। ঘটনাটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad