নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামে অভিযুক্ত মাহবুবের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

অভিযুক্ত অপর যুবক হলেন পৌলানপুর গ্রামের মোশাররফ হোসেন (৩০)।

ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে মাহবুবের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া, ভয়ভীতি দেখিয়ে যুবকরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই হাজার টাকাও আদায় করে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ঘটনার পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হলে বাধ্য হয়ে তারা দুই হাজার টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করেন।

ওসি কামাল বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা করলে বৃহস্পতিবার অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মোশাররফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad