ধর্ম অবমাননার অভিযোগ, ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ধর্ম অবমাননার অভিযোগ, ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
Advertisement
Advertisement

ধর্ম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অশ্লীল, অরুচিকর ও কটূক্তিমূলক মন্তব্য’ করার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

তিনি জানান, গত সোমবার অভিযুক্ত শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে বহিষ্কারাদেশ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালে তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন

বহিষ্কৃতদের মধ্যে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েমের বিরুদ্ধে ধর্ম বিষয়ে ‘কটূক্তিকর মন্তব্য’ করার অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তার এই মন্তব্য সনাতন ধর্ম অবমাননার শামিল।

অন্যদিকে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৩০তম ব্যাচের শিক্ষার্থী মেহতাজুর রহমান ও তার সহযোগী তাসনিয়া ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধর্ম অবমাননা’ এবং ‘নারী বিদ্বেষমূলক’ বিষয় প্রচার করার অভিযোগ রয়েছে।

একই ব্যাচের দুই শিক্ষার্থী এ বিষয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে কর্তৃপক্ষ। এরপর এই কার্যক্রমকে ‘গর্হিত অপরাধ’ হিসেবে বিবেচনা করা হয়।

প্রক্টরের দপ্তর থেকে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এ ধরনের ঘটনা ঢাবির নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এটি বিশ্ববিদ্যালয় আইন ও শৃঙ্খলা পরিপন্থী। বিভিন্ন ধর্ম ও নারীদের নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক কার্যক্রমের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad