দুর্গাপুরে নদীতে ডুবে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

দুর্গাপুরে নদীতে ডুবে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর আশিক (২০) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আশিক দুর্গাপুর উপজেলার ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে। তিনি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নামেন আশিক। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের সহায়তায় প্রথমে নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়ে বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad