তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল: মির্জা ফখরুল

তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল: মির্জা ফখরুল
Advertisement
Advertisement

তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে তিনি একথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘তিনি দীর্ঘ ১৫-১৬ বছর নির্বাসন থেকে ফিরে নতুন চিন্তা ভাবনা দিয়ে দেশ গড়ে তোলার চেষ্টা করছে। তার নেতৃত্বে এক মাসেই দেশ অনেকদূর এগিয়ে গেছে।’

এসময় মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে নিহতদের কথা স্মরণ করেন। কথা বলেন জুলাই আন্দোলন নিয়েও। তিনি বলেন, ‘এবার ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস পালন করছি। বিগত ১৫-১৬ বছরে ফ্যাসিস্টের যাতাকলে স্বাধীনতা যখন বিপন্ন হয়ে পড়েছিল তখন  বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad