ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১ হাজার ৭৮২ রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে, ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

একই সময়ে মারা যাওয়া আটজনের মধ্যে দুজন পুরুষ ও ছয়জন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, দুজনের বয়স ৪৬ থেকে ৫০ বছর।

এছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সী একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৪।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশবোর্ড অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৫ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ এবং নারী ৫২ দশমিক ৯ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad