ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০১০
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯০৯।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩ নভেম্বরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।

এ ছাড়া চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, ময়মনসিংহে ৬০, রংপুরে ৬৫ এবং সিলেটে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad