ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩৩

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩১ অক্টোবরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সংখ্যা ৬০৪। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮ ও রাজশাহীতে ১৪৯ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রংপুরে ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৩৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ)। এ বিভাগে মারা গেছেন ১৯৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৭৯, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে আটজন ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad