ডেঙ্গু: আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩

ডেঙ্গু: আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময় সারা দেশে ৬৩৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটির বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৮৬, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১২৬, ঢাকা উত্তর সিটিতে ১৩৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৪৭, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৪০, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ২৩, রংপুর বিভাগে (সিটির বাইরে) ছয় ও সিলেট বিভাগে (সিটির বাইরে) ছয়জন রয়েছেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৮৮ হাজার ৯৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৬০২ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad