টাইফুন বাভির প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার আরও ১০ জনের প্রাণহানি হয়েছে।
এ নিয়ে ঝড়-সম্পর্কিত ঘটনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে।
আঞ্চলিক সিভিল ডিফেন্স পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশে ভূমিধসে ১০ জন মাটিচাপা পড়ে মারা যান।
এর আগে, শুক্রবারই একই দ্বীপে পৃথক আরেকটি ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই ঘটনায় এখনো আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।


