ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, আটক ১

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, আটক ১
টায়ারে আগুন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আলামত যাচাই শেষে পুলিশ জানিয়েছে, ককটেল নয় বরং পটকা বা আঁতশবাজির বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত ১৪/১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তারা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শুভ নামের একজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কিছু যুবক এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা শুভকে আটক করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনাস্থলের আলামত যাচাই করে বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হয়নি। পটকা বা আঁতশবাজি প্রকৃতির কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad