‘জামায়াত দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী’

‘জামায়াত দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, তাদের রাজনৈতিক দর্শন এবং অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র এবং জাতীয় চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির এই নেতার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা (জামায়াত) যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।‘

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।‘

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ এবং প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে।‘

পোস্টে তিনি আরও বলেন, ‘যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম এবং আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।‘

তিনি আরও লেখেন, ‘তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি, যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে।‘

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘এই দেশ কারও শত্রুতা নয়-এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।‘

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর