ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
রিপন (বামে) ও আল-আমিন শান্ত। ছবি: কোলাজ/টাইমস
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ও রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী এক প্রবাসীর ভাইয়ের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

গত ২৯ আগস্ট প্রবাসীর ভাই মো. সুমন নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর আসামি ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘আমার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট বড় ভাই আমার বোনের বিয়ে ও আমার পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।’

‘পরবর্তী সময়ে আমি ও আমার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওইদিন রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং আমার বন্ধু রোহানের কাছে ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে একটি ভাড়া গাড়িতে উঠি।’

তিনি বলেন, সেখান থেকে রাত ৮টা ৫ মিনিটে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশের রাস্তায় পৌঁছালে আসামিরা বলেন, ‘আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ করি এবং আমাদের কাছে বোমা আছে’—এই কথা বলে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

একপর্যায়ে আসামিরা সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এ সময় একজন পথচারী আমাদের বাঁচানোর চেষ্টা করেন এবং অপর এক পথচারী কৌশলে তার মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করেন। পরে আরও লোকজন আসতে দেখে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

এ প্রসঙ্গে জানতে ছাত্রদলের সভাপতি রাকিবকে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad